—সৈয়দ শহীদ
সেমিফাইনালে টাইগারদের মাঠে দেখার স্বপ্ন ছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত আর হলো না। এখন আর খেলার আমেজে নেই। তবে ফাইনাল পর্যন্ত খেলাগুলো হয়তো সময় পেলে দেখা হবে। আজ দুটি খেলা রয়েছে। শ্রীলঙ্কা বনাম ভারত ও অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। প্রথম খেলাটিতে বেশ প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচে হয়তো ভারত জিতবে। কারণ এবার ভারতের যে অবস্থা সেই জায়গা থেকে জয়ের সম্ভাবনাটা তাদেরই। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের অবস্থাটা অনেকটা এমনই। সম্ভাবনার দিক থেকে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখবো।
লেখক:সঙ্গীতশিল্পী
