সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:০২

সিলেটে কালবৈশাখি ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তান্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় চলা প্রায় ১৫ মিনিটের কালবৈশাখি ঝড়ের সময় বড় বড় শিলাখণ্ডের আঘাতে অনেকের বাসাবাড়ি ও গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই।

রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখি ঝড় শুরু হলে এটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।

ইত্তেফাক/এমএএম