বিনোদন ডেস্ক
বলিউডে সফলতার পর দক্ষিণী সিনেমাতে অভিষেক হচ্ছে শ্রদ্ধা কাপুরের। ‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রদ্ধা। সেদিক থেকে নতুন ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধার যাত্রাটা বেশ ভালোভাবেই শুরু হলো। সিনেমার নাম ‘সাহো’। এরইমধ্যে সিনেমার টিজার বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে টিজারে প্রভাসের স্টান্ট ও তাঁর আর শ্রদ্ধার রসায়ন বেশ পছন্দ হয়েছে সকলের।
শিগগিরই সিনেমার গানটিও প্রকাশ হতে যাচ্ছে। সেখানে শ্রদ্ধার সঙ্গে বাহুবলী তারকার রসায়ন ঠিক কতটা জমতে পারে তারই আভাস পাওয়া গেল ‘সাইকো সাঁইয়া’ গানের টিজারে।
এই ছবিতে স্টান্ট কোরিওগ্রাফি করেছেন কেনি বেটস, পেন ঝ্যাং, ধিলিপ সুব্বারায়ণ, স্টান্ট সিলভা, স্টিফান, বব ব্রাউন ও রাম-লক্ষ্মণের মতো নামকরা অ্যাকশন কোরিওগ্রাফার।
জানা যায়, সিনেমায় প্রভাস ও শ্রদ্ধা, দু’জনকেই অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। যার ইঙ্গিত কিছুটা ‘সাহো’ টিজারে পাওয়া যায়। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘দক্ষিণী সিনেমায় এটি আমার প্রথম কাজ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে সেটির অপেক্ষায় আছি। তবে সমালোচনার জন্য আমি প্রস্তুত। পরবর্তী কাজের জন্য এটি খুব কাজে দেয়।’
