পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী
সমিতির সংবাদ সম্মেলন
দীর্ঘ ২১ বছরেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগবিধি হালনাগাদসহ তাদের বিভিন্ন সমস্যার সমাধান চেয়েছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বলা হয়, এসব সমস্যার দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয় ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্টনে এক মহাসমাবেশে রাজস্ব খাতে স্থানান্তর বাস্তবায়ন করেছিলেন। কিন্তু দীর্ঘ ২১ বছরেও নিয়োগবিধি হালনাগাদকরণসহ মাঠকর্মীদের চাকরিগত সমস্যার সমাধান হয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার, শেল্টন মিয়া, কাউসার আহমেদ, আইয়ুব আলী, সিরিয়া বেগম, রেশমা বেগম, ফিরোজ আলী প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
