ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:১৩

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার ১৫০ স্কোর নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে ঢাকা। বেলা ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ১৭৯ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকায় ১ নম্বরে আছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই। ১৬৯ স্কোর নিয়ে ২ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু।

১৬১, ১৫৯, ১৫৩ এবং ১৫২  স্কোর নিয়ে তালিকায় যথাক্রমে ৩, ৪, ৫ ও ৬ নম্বরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর, ইসরায়েলের জেরুজালেম, মিশরের কায়রো এবং ভারতের দিল্লি।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ইত্তেফাক/এসকে