মোহনগঞ্জ (নেত্রকোনা) : খড়া, বন্যা, নৌকাডুবি, ফসলহানি, ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করেই প্রকৃতির সঙ্গে যুদ্ধে নামে হাওরপাড়ের শিক্ষার্থীরা। মা বাবার তাগিদ স্কুলে যাও। তাই যেতে হচ্ছে প্রতিদিন। অভাব যাদের নিত্য সঙ্গী নানাবিধ সমস্যা তাদের পিছু ছাড়ে না। তবু থেমে নেই স্কুলে যাওয়া। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল যখন প্লাবিত তখন মাঘান সিয়াধার ইউনিয়নের হাজী মকরম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথটি পানির নিচে তলিয়ে যায়। অবহেলিত পরিবারের কোমলমতি শিশুরা শিক্ষা লাভের আশায় এভাবেই প্রতিদিন যাচ্ছে স্কুলে —ইত্তেফাক