একই দিনে মোহামেডানের জয়জয়কার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৪

সকালে বিকেএসপিতে ক্রিকেট মাঠে মোহামেডানের জয়, দুপুরে হকি মাঠে মোহামেডানের জয়, একই সময়ে বসুন্ধরায় প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের জয়। দেশের ক্রীড়াঙ্গনে কাল ছিল মোহামেডানের দিন। সর্বত্র মোহামেডান আর মোহামেডান। 

ক্রিকেটে গাজী টায়ার্সকে ৪০ রানে অলআউট করেছে মোহামেডান। প্রিমিয়ার ফুটবলে ৩-১ গোলে শেখ রাসেলকে হারিয়েছে, হকিতে মোহামেডান ৬-৩ গোলে পুলিশকে হারিয়েছে। পরশু অ্যাজাক্সকে ৯-২ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডান কাল পুলিশের বিরুদ্ধেও বড় জয় পেয়েছে। 

মোহামেডানের মালয়েশিয়ান রিক্রুট ফয়জাল বিন সারি জোড়া গোল করেন। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং আরেক মালয়েশিয়ান ফিতরি বিন সারি ১টি করে গোল করেন। পুলিশে আহসান হাবিব এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম ও ভারতের দীপক প্যাটেল ১টি করে গোল করেন।

 

ইত্তেফাক/জেডএইচ