বরগুনায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০০

বরগুনা  (উত্তর) প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই বেলাল জানান, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।