পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমীনের যোগদান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:৩৮

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমীন গত বৃহস্পতিবার যোগদান করেছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ৮ নভেম্বর তাঁকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৭ম ব্যাচে ১৯৮৮ সালে যোগদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি