গতকাল রবিবার বাংলাদেশ সেন্টার ফর কমুনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) মিরপুর-১১ এর সেমিনার হলে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশের (বাপ্সা) উদ্যোগে সুইডেন ভিত্তিক দাতা সংস্থা আরএফএসইউ’র আর্থিক সহযোগিতায় ‘কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও শিক্ষা টেকসইকরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত’ বিষয়ক এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাপস্ার নির্বাহী পরিচালক ড. আলতাফ হোসেন, পরিচালক হেদায়েত উল্লাহ ভুঁঞা, প্রকল্প ব্যবস্থাপক শামীমা আক্তার চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুলতানা আলগিন, বাপসার ডা. নাহিদ সুলতানা প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন ‘ডেইলি সান’ এর সিনিয়র রিপোর্টার তারিক হাসান শাহরিয়ার। -প্রেস বিজ্ঞপ্তি
