দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
পীরগাছায় মাদক সেবনের অভিযোগে একজনের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে দুই বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চালুনিয়া গ্রামের ছামছুল হকের ছেলে শেখ ফরিদকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তুললে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে উপজেলার তাম্বুলপুর বাজারে অভিযান চালিয়ে তালুককান্দি গ্রামের ছামাদ শেখের ছেলে মঞ্জু মিয়াকে আটক করা হয়। সে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, আসামিদের শুক্রবার দুপুরে জেলে পাঠানো হয়েছে।
