চরভদ্রাসনে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৩

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসনের চর ঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর আশ্রয়কেন্দ্র থেকে বৃহস্পতিবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রিপন ফকির নামের ওই যুবকের গলায় ওড়না পেঁচানো ছিল। তিনি চর গোপালপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক ফকিরের ছেলে। রিপনের পরিবারের বরাত দিয়ে ঐ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার হায়াতুন্নেছা জানান, রিপন গত রোজায় পারিবারিকভাবে বিয়ে করেছিল। কয়েক মাস আগে ধার-দেনা করে সে ১৯ হাত লম্বা একটি নৌকা তৈরি করে। সেই নৌকাটি গত সপ্তাহে নদী থেকে হারিয়ে যাওয়ার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে। মৃত্যুর ঘটনার রাতে বাড়ি ফিরে বাবা-মায়ের ঘর থেকে স্ত্রী রহীমাকে ভাত আনতে বলে। কিছু সময় পর রহীমা ভাত নিয়ে ঘরে এসে স্বামীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে। চরভদ্রাসন থানার এসআই সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে এসেছি এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।