আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) বিশেষ সভায় যোগ দিতে প্রতিষ্ঠানটির সদস্য এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইসিএসসি বিশ্বব্যাপী এর অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সম্পর্কিত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে থাকে। ৫ থেকে ৮ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৈঠক হবে। -প্রেস বিজ্ঞপ্তি
