সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৪

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার কাকডাঙ্গা, ভোমরা, কুশখালী, ও বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, চা পাতা, জুতা, পাতার বিড়ি, গুঁড়া দুধ ও বাইসাইকেল। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা, ভোমরা, কুশখালী, ও বৈকারী সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ১ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা।