গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী বন্দরে বৃহস্পতিবার রাতে ভাই ভাই সুপার মার্কেটের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। চারটি ইউনিটের দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পোদ্দার ক্লথ স্টোরের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। গোডাউনের মধ্যে থাকা প্রায় ৮০ লাখ টাকার কাপড় পুড়ে যায়।
