গোলাম মোস্তাফা বাচ্চু
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক একেএম গোলাম মোস্তাফা বাচ্চুর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এই উপলক্ষে চকবাজার বাচ্চু স্মৃতি সংসদ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরান খতম, আলোচনা সভা। নগরীর কাপাসগোলা সেভেন নীড়-নিরালা টাওয়ারে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য স্মৃতি সংসদের সভাপতি মুজিব ইমরান বিপ্লব ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল আলম অনুরোধ জানিয়েছেন।
০
