রাজধানীর হাজারিবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট 

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১২:৪৪

রাজধানীর হাজারিবাগে একটি বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার জানান, বেলা ১১টা ৫০ মিনিটে আমাদের কাছে খবর আসে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউতলা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি, লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

ইত্তেফাক/এআই