ঈদের দিন ইসরায়েলি হামলায় আরো ৬৩ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৩:২০

মুসলিম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব ঈদের মধ্যেই গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের হামলায় আরো ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আরব নিউজ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছেন খান ইউনিসে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

নিহতদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে গাজার ফিরাস মার্কেটে।প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় ভিডিও প্রকাশ করেছে। আহতদেরকে আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।

সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

ইত্তেফাক/এএইচপি