স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবলে আবাহনী ৩-০ গোলে আরামবাগকে হারিয়েও খুশি না। কারই আবাহনীর চেয়ে বসুন্ধরা অনেক ওপরে। আবাহনী সব জিতলেও চ্যাম্পিয়ন হবে না। বুসন্ধরা যদি নিজেদের সব ম্যাচ জিতে যায় তাহলে বসুন্ধরাই চ্যাম্পিয়ন। ৩-০ গোলের বড় জয়ের পরও আত্মতৃপ্তি পাচ্ছে না আবাহনী। কালকের জয়ে আবাহনীর পয়েন্ট দাঁড়াল ১৮ খেলায় ৪৫। বসুন্ধরা ১৮ নম্বর খেলায় জয় পেলে আবার সেই ৭ পয়েন্ট দূরত্ব হয়ে যাবে।
ম্যাচের শুরুটা দেখে বোঝায় যায়নি আবাহনী বড় ব্যবধানে জিতবে। আরামবাগ চেয়েছিল জয় নিয়ে ফিরবে। কারণ ২৩ পয়েন্ট পাওয়া আরামবাগের পেছনে ২২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী। ২১ পয়েন্ট শেখ জামালের।
কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টিতে আবাহনীর সানডে গোল করেন ১-০। ৮৫ মিনিটে জুয়েল রানার গোল আবাহনীকে স্বস্তি দেয় ২-০। ইনজুরি টাইমে শিতুলের গোল ম্যাচ নিয়ে আবাহনীর সব চিন্তা মুছে যায়।
আজকের খেলা
মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেখ রাসেল ও শেখ জামাল। ৭টা, সিলেট। মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জ। ৪টা, গোপালগঞ্জ।
