স্পোর্টস রিপোর্টার
আগামী ১৫-২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়ান ইনডোর হকি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নিবে। সে লক্ষ্যে বিকেএসপিতে প্রশিক্ষণরত বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্প ৩২ জন থেকে ১৮তে নামিয়ে আনা হয়েছে। শেষ পর্যন্ত ১২ জনকে চূড়ান্ত করা হবে।
শুরুতে স্থানীয় কোচ জাহিদ হোসেন রাজুর অধীনে প্রশিক্ষণ শুরু হলেও পরে ইরানি কোচ হামিদ রেজাকে এনে দায়িত্ব দেওয়া হয়। ভিসা জটিলতায় ইরানি কোচের যাওয়া নিয়ে সংশয় রয়েছে। হামিদ রেজা তাই দেশে গেছেন ভিসার জন্য। ভিসা নিয়ে ঢাকায় ফিরে এসে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ১০ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল।
