ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণ উদযাপন 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২১:১০

ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন করা হয়েছে। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। 

এই আয়োজনে উপস্থিত ছিলেন—ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিককর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। 

রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দেশিয় খাবার আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিব মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান মঞ্চে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে শহরের মুজিব সড়কে বের করা হয় নানা উপকরণ ও বর্ণিল সাজের মঙ্গল শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে আনন্দ শোভাযাত্রাটি মুজিব মঞ্চে গিয়ে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা নতুন বছরে নতুন উদ্দীপনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।  

ইত্তেফাক/ডিডি