নির্মম

ব্রিজের ওপর থেকে শিশুকে ছুড়ে ফেলে দিলেন সত্ মা

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:১৮

সিলেটের কুমারগাঁও ব্রিজের ওপর থেকে এক সত্মা পাঁচ বছরের শিশুকে সুরমা নদীতে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সালমা বেগম নামের ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নদীতে ফেলে দেওয়া শিশু মাহাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। বিকেল ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জালালাবাদ থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সতীনের মেয়ে মাহাকে (৫) নিয়ে কুমারগাঁও ব্রিজে আসেন সালমা বেগম। বেলা ৩টার দিকে তিনি ব্রিজের ওপর থেকে শিশুটিকে নদীতে ফেলে দেন। ব্রিজ থেকে শিশু ফেলে দেয়ার ঘটনা দেখতে পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। আটক সালমা বেগম তিন সন্তানের জননী। সালমা বেগম (২৮) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।