সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফ
ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফের ১১তম মৃত্যুবার্ষিকী ৬ জুলাই। এ উপলক্ষ্যে আজ বাদ আসর ঢাকার আজিমপুর পুরাতন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ায় শরীক হওয়ার জন্য সকল শুভাকাঙ্ক্ষীগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। তিনি জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আখতার ইউসুফের কনিষ্ঠ পুত্র।
