বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, এখন আর বাংলাদেশের রাজনীতি রাজনীতিবিদদের হাতে নেই। আমি একথা শুধু বাহিরে নয়, জাতীয় সংসদেও অনেকবার বলেছি। গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার আয়োজনে জেলা কমিটি সদস্য প্রয়াত মাহমুদুল আলম কালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন রাশেদ খান মেননের সহধর্মিণী লুত্ফন্নেছা খান এমপি, প্রয়াত মাহমুদুল আলম কালুর সহধর্মিণী রোমেনা বেগম, অ্যাডভোকেট তরুণ চন্দ্র দে, অধ্যাপক জলিলুর রহমান, অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, অ্যাডভোকেট এ কে আজাদ, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, মোজাম্মেল হক ফিরোজ, আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ। সভার শুরুতে মাহমুদুল আলমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাশেদ খান মেননসহ ১৪ দলের জেলা কমিটির নেতৃবৃন্দ।
