ক্যাপসন নিউজ ১

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০০:০২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় সনাতন ধর্মীয় উত্সব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের কলাকোপা পোদ্দারবাড়ি রথখোলায় রথে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দুপুর দেড়টায় উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীরা রথের রশি টেনে উত্সবের সূচনা করেন। উত্সবকে ঘিরে বসেছে গ্রাম্য মেলা। এছাড়া নবাবগঞ্জের যন্ত্রাইলের গোল্লা গোবীন্দপুর, চন্দ্রখোলা, বান্দুরা, বর্ধনপাড়ায় রথযাত্রা উত্সব পালন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। অন্যদিকে, দোহারের জয়পাড়ায় জগদ্বন্ধুর আঙিনা থেকে রথযাত্রার সূচনা হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লটাখোলায় এসে শেষ হয়। আগামী বৃহস্পতিবার উলটো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উত্সবের সমাপ্তি ঘটবে           —ইত্তেফাক