রাজধানীর শাহজাহানপুরে বেনজির বাগান জামে মসজিদের নির্মাণ কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শুক্কুর আলী (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।
নিহতের সহকর্মী আব্দুল বারী জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের দেয়ালের পলেস্তারার কাজ করার সময় এসির তারের সঙ্গে প্যাঁচিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন শুক্কুর আলী। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মীরপাড়া গ্রামে। তিনি শাহজাহানপুর বেনজির বাগান এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
