বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের খেলা দেখাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বি হলে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে প্রায় ১২ জন ছাত্র আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের খেলা দেখার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাইফুল, সুমন, রুমান শাহরিয়ার, নিশাত, আব্দুর রউফ, নিয়ামুল, প্রকৃতি, তানজিন, তন্ময়। আহত অন্য দুজনের নাম জানা যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের খেলা দেখা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হলের মাঠে মারামারি বেধে যায়। এতে ১২ জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
