চাঁদপুর-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান। গতকাল রবিবার চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ)আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরীর সকল কাগজপত্র সঠিক থাকায় জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মায়া চৌধুরী এ নিয়ে ৬ বারের নৌকার প্রার্থী হিসেবে চাঁদপুর-২ নির্বাচনী আসনে প্রার্থী হলেন। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।
