ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
রাণীশংকৈল থানার ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, তাদেরকে মঙ্গলবার বিকালেই জেলহাজতে পাঠানো হয়েছে।
