প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তার পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করতে সংবাদ সম্মেলনে আসছেন। সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে বলে জানিযেছেন প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম। খবর বাসসের
আরও পড়ুন: চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং’র আমন্ত্রণে চীনে তার ৫ দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন। স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার উদ্দেশে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানটির বাংলাদেশ সময় অপরাহ্নের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী গত ১ জুলাই ৫ দিনের সরকারি সফরে ঢাকা থেকে চীনে পৌঁছেন।
ইত্তেফাক/এমআরএম
