মহারাজ আনন্দ স্বামীর ১৯৩তম জন্মোৎসবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বধর্ম সমন্বয় মতবাদের প্রবর্তক মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মোৎসব  উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল ) বিকালে উপজেলার কালিকচ্ছ দয়াময় আনন্দ স্বামীর আশ্রমের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সংসদ সদস্য ও সর্বধর্ম ঐক্য ফোরাম ক্রেন্দ্রীয় কমিটি সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব বর্মণের সঞ্চালনায় বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব শাহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমদুল কামাল, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওছার, ডা. স্বরূপ রতন দত্ত, বাবু জগদীশ চন্দ্র সাহা, ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির, অ্যাডভোকেট মামুন কবির, বাবু অজয় দেব, প্রমুথ নাথ চক্রবর্তী, ডা. সুভাষ চন্দ্র মল্লিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, কানু দেবনাথ, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, মজিবুর রহমান, মোহাম্মাদ আলী, বাবু পরিমল দাস, দূর্গা চরণ দাসসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, উপমহাদেশে সর্বধর্ম প্রবর্তক মহারাজ আনন্দ স্বামী ছিলেন একজন মহাপুরুষ। একজন মহামনস্বী। আনন্দ স্বামী মানে বিপ্লবের নাম। হিন্দু ধর্ম বহুত্ববাদী ধর্ম, পৌত্তলিক ধর্ম, এ ধর্মের একজন মহান সংস্করণ ছিলেন মহারাজ আনন্দ স্বামী। ওনার আশ্রমটি আশ্রমটি সংস্করণ করতে হবে এবং দখলকৃত জমি উদ্ধারের জোর দাবি জানান।

ইত্তেফাক/পিও