ইত্তেফাক ডিজিটালের ‘গোল্ডেন প্লে’ বাটন অর্জন

  

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০৭

‘ডেইলি ইত্তেফাক’ ইউটিউব চ্যানেল ‘গোল্ডেন প্লে’ বাটন অর্জন করেছে। দৈনিক ইত্তেফাক প্রকাশক তারিন হোসেন গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে ইত্তেফাক ডিজিটাল কর্মীদের নিয়ে ঘরোয়াভাবে তিনি কেক কেটে এই অর্জন উদযাপন করেন। 

এসময় তিনি কর্মীদের উদ্দেশে আরও দর্শক ও পাঠকপ্রিয়তা অর্জনের জন্য কাজ করার দিক-নির্দেশনা দেন। 

 

‘গোল্ডেন প্লে’ বাটন হাতে ইত্তেফাক মাল্টিমিডিয়া টিম, ছবি: ইত্তেফাক

বর্তমানে ‘ডেইলি ইত্তেফাক’ ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১১ লাখ ১৯ হাজার।  প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় এটি বাংলাদেশের দ্বিতীয় গোল্ডেন প্লে বাটন অর্জন। 

এর আগে ‘ইত্তেফাক ডিজিটাল’ এবং ‘ডেইলি ইত্তেফাক’ ইউটিউব চ্যানেল দুটি আলাদাভাবে একটি করে ‘সিলভার প্লে’ বাটন অর্জন করে। এটি হলো ইত্তেফাক ডিজিটালের অফিসিয়ালি প্রথম ‘গোল্ডেন প্লে’ বাটন অর্জন। 

ইত্তেফাক/এজে/এএএম