লাইক সমাচার

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:৪০

রাফিদুল রাফি

 

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লাইক’ একটি গুরুত্বপূর্ণ রিয়েকশন। কয়েক বছর আগেও ফেসবুকে একমাত্র লাইক রিয়েকশনই ছিল। তবে, বর্তমানে আরো কয়েকটি রিয়েকশনের রাজত্ব চলছে ফেসবুকে। এর ফলে, আপাতভাবে লাইকের জনপ্রিয়তা হারাচ্ছে বলে মনে হয়। তবে, এটি ভুল। এই রিয়েকশনটি মারাত্মক কিছু ক্ষমতার অধিকারী। চলুন দেখে নেওয়া যাক লাইক রিয়েকশনের অদ্ভুত সব সুপ্ত ক্ষমতা।

v অ্যালিয়েন পর্যায়ের ব্যক্তিত্ব প্রকাশে :পরিচিত মহলে আপনি কি বেশ বাচাল? অল্পতেই হাসেন? ফেসবুকে সব ধরনের পোস্টে হাহা রিয়েক্ট দেন? আর এসবের জন্য ব্যক্তিত্বহীনতায় ভুগছেন?

তবে আপনার জন্য লাইক রিয়েকশন দিচ্ছে খুব দরকারি এক সমাধান। আজই বন্ধুবান্ধবসহ পরিচিত সবার পোস্টে সিম্পলি একটা লাইক দিন। এভাবে কয়েকদিন করলেই আপনি অ্যালিয়েন টাইপ অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী হবেন।

v রাগ/অভিমান প্রকা ে  শ :আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কোনো কথায় রাগ হলো। সরাসরি তাকে বলবেন না যে আপনি রাগ করেছেন। তাকে নীরবে বুঝাতে চান যে আপনি রাগ করেছেন। কিন্তু কিভাবে? অতঃপর ইনবক্সে তার সব মেসেজে ক্রমাগত লাইক রিয়েকশন দিতে থাকুন। পারলে লাইক ইমোজিও পাঠান।

ব্যস, কলিজা পোড়ার গন্ধ পাবেন ওপাশ থেকে।

v ক্রাশের কাছে পাত্তা পেতে :আপনার ক্রাশ আপনাকে পাত্তা দেয় না, মেসেজ সিন করে রিপ্লাই দেয় না কিংবা কখনো কখনো সিনও করে না। তার কাছে পাত্তা পেতে চান?

তাহলে সে যখন অনলাইনে থাকবে তখন তার লেটেস্ট প্রোফাইল পিকচারে লাইক দিন তারপর তা সরিয়ে আবার লাইক দিন। এভাবে দু-তিনবার করলেই দেখবেন, কমেন্ট বক্সে বা ইনবক্সে ‘কী সমস্যা?’ টাইপ জিজ্ঞাসা আসবে তার তরফ থেকে।

v কারো ওপর আপনি বিরক্ত বোঝাতে :ধরুন, কেউ আপনাকে ঘনঘন অমুক পোস্ট, তমুক পোস্টে মেনশন করে আপনার রিপ্লাই জানতে চায়। তার প্রতি আপনি খুব বিরক্ত তাহলে আপনি তার মেনশনের রিপ্লাইয়ের পরিবর্তে সিম্পলি একটা লাইক মেরে দিন।

মেনশন করার ২-৩ ঘণ্টা পরে লাইকটা দিলে উত্তম হয়। ভুলেও বাকি পাঁচ রিয়েকশনের একটিও দেবেন না কিন্তু! জাস্ট লাইক।

v কারো সঙ্গে অনলাইনে ঝগড়া করতে ইচ্ছে হলে :যার সঙ্গে ঝগড়া করার ইচ্ছা তার টাইমলাইনে যেয়ে এমন একটি ফানি পোস্ট খুঁজে বার করুন যাতে একটিও লাইক রিয়েকশন নেই। অতঃপর তাতে একমাত্র লাইক রিয়েকশনটা আপনিই করে ফেলুন।

এরপর আপনাকে মেনশন করে লাইক দেওয়ার কারণ জানতে চাওয়া হলে দু-চার কথায় লেগে যাবে একটি ‘শখের অনলাইন ঝগড়া’!

তবে এক্ষেত্রে যার সঙ্গে ঝগড়া করতে চান, তাকে খুবই খুঁঁতখুঁঁতে বা অতি অল্পে রেগে যাওয়ার রোগী হতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।