যদি ফেরত পাওয়া যেত

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:৪১

 

খবর :গবেষণা বলছে বেশি টাকা হারালে ফেরত পাওয়ার সম্ভাবনাও বেশি।

 

লেখা ও আঁকা মুকাদ্দিম পৃ

 

 

 

 

 

 

তুই বান্ডিল বান্ডিল টাকা ছড়াচ্ছিস ক্যান?

এক বান্ডিল হারাইছিল, সেটা পাই নাই। তাই কয়েক বান্ডিল হারাইয়া দেখতেছি। আশা রাখি, এবার পাইয়া যামু!

এই যে গবেষক ভাই, রাস্তায় আমার অনেক টাকা হারিয়ে গেছে। অথচ ফেরত পাইনি। অতএব আপনাগো গবেষণা ভুয়া।

রাস্তায় হারালে পাবেন এইটা কে কইছে? ঘরের মধ্যে হারালে ফেরত পাবার সম্ভাবনা বেশি যদি আপনার বউ চোর না হয়।

ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হারালে কি সেটা পাওয়া যায়?

যায়। অন্য এক অ্যাকাউন্টে, কিন্তু সেই অ্যাকাউন্ট নম্বর পাওয়া যায় না।

তাহলে কি বাংলাদেশ ব্যাংকের টাকা ফেরত পামু?

পাওয়া যাইত যদি আরেকটু বেশি হারাইত।