জাতীয় সংসদের পাঁচ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গত রোববার সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
পাঁচ সিনেট সদস্য হলেন- সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, ইকবালুর রহিম, মেহের আফরোজ চুমকি, মাহমুদ হাসান রিপন ও বেনজীর আহমেদ।
সংসদের উপসচিব মোহাম্মদ মাহবুব জামিলের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর আর্টিকেল ২০ (১)-ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।
