লিটনকে হারানোর পর বৃষ্টিতে বন্ধ খেলা 

আপডেট : ০৩ মে ২০২৪, ২০:৪৫

জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ওপেনার লিটন দাসের উইকেট হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে টাইগাররা।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এনগারাভার করা তৃতীয় ওভার শেষে বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়।  

ইত্তেফাক/জেডএইচ