প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৩৯

বাংলাদেশের দুইটি বৃহত্ শিল্পের নাম লেখ

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

১.নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ :          

২ ´ ১৫ = ৩০

(ক) মুক্তিবাহিনীর প্রধান ও উপপ্রধান সেনাপতি কে ছিলেন?

(খ) ‘অপারেশন সার্চলাইট’ কী?

(গ) ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন করা হয় কেন?

(ঘ)পাহাড়পুর বৌদ্ধ বিহারের ব্যবস্থাপনা সম্পর্কে তুমি কী বলবে?

(ঙ)বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কেন?

(চ)বাংলাদেশের দুইটি বৃহত্ শিল্পের নাম লেখ।

(ছ)মানুষের সুন্দর জীবনযাপনের জন্য কোন চাহিদা সবার আগে পূরণ করতে হবে?

(জ)অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করলে কী লাভ হবে?

(ঝ) আবহাওয়া কাকে বলে?

(ঞ) মানবাধিকার কাকে বলে? কবে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন হয়?

(ট)আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন?

(ঠ) ভারতীয় উপমহাদেশে ‘নারী জাগরণের অগ্রদূত’ কে?

(ড) রাষ্ট্রের প্রতি আমাদের একটি/দুইটি কর্তব্য উল্লেখ কর।

(ঢ) ম্রোরা তাদের বাড়িকে কী বলে? ম্রো ধর্মগোষ্ঠীর ধর্মের নাম কী?

(ণ)উন্নয়নমূলক সংস্থা তৈরি করা হয়েছে কেন?

২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (যেকোনো বারটি) :                                     ১ ´১২ = ১২

(ক)বাংলাদেশে ওঁরাওদের দল আছে।

(খ) জাতিসংঘের মহাসচিব হলেন— নাগরিক।

(গ) মুক্তিবাহিনীকে—ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

(ঘ) মুক্তিযুদ্ধে— জন্য ভারতীয় বাহিনীকে মিত্র বাহিনী বলা হয়।

(ঙ) ‘ছিয়াত্তরের মনন্তর’— জন্য পরিচিত।

(চ) বঙ্গভঙ্গ রদ করা হয়— সালে।

(ছ) কার্পেট— দিয়ে তৈরি হয়।

(জ) বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে— পরিমাণ কমছে।

(ঝ)অর্থনৈতিক উন্নয়নের জন্য— উন্নয়ন সবচেয়ে বেশি প্রয়োজন।

(ঞ) সাধারণত— বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।

(ট)খরার মানবসৃষ্ট কারণ—মাধ্যমে বায়ু দূষণ।

(ঠ)বাংলাদেশে প্রতিবছর— সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়।

(ড)কারা জেটকিন হলেন— সমাজতাত্ত্বিক।

(ঢ) অতীতে— জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল।

৩.বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখ :   ২ ´৫ = ১০

বামপাশ     ডানপাশ

(ক)বাংলাদেশের প্রথম সরকার

(খ)নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয়

(গ)ইঞ্জিনরুম আর্টিফিসার

(ঘ) অ্যাকশন গ্রুপ

(ঙ) মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন                                (ক) মুক্তিফৌজ

(খ)রুহুল আমিন

(গ) রাজাকার

(ঘ) অস্ত্রবহন করত

(ঙ)মুজিবনগর সরকার

(চ) যৌথবাহিনী

(ছ) সাংস্কৃতিক কর্মীরা

৪.নিচের প্রশ্নগুলো হতে যে কোন আটটি প্রশ্নের উত্তর লেখ :                   ৬ ´৮ = ৪৮

(ক)‘অপারেশন সার্চ লাইট’ কী? এটি সংঘটিত হয়েছিল কেন? অপারেশন সার্চ লাইটের চারটি ফলাফল লেখ।      ১ + ১ + ১ = ৬

(খ)কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? পলাশির যুদ্ধ কেন হয়েছিল? পলাশির যুদ্ধের চারটি ফলাফল লেখ।           ১ + ১ + ৪ = ৬

(গ)১৮৫৭ সালে সংঘটিত একটি বিদ্রোহের প্রোপটে বাহাদুর শাহ্ পার্কে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। বিদ্রোহটির নাম কী? কার নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়? উক্ত বিদ্রোহটির চারটি কারণ লেখ।               

১ + ১ + ৪ = ৬

(ঘ)সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন বাংলায় সোনারগাঁওকে রাজধানী করা হয়েছিল কেন? সোনারগাঁও এর ঐতিহ্য রায় আমাদের তিনটি করণীয় লেখ।             ১ + ২ + ৩ = ৬

(ঙ)পাট কী? পাটকে সোনালি আঁঁশ বলা হয় কেন? পাটের তিনটি ব্যবহার লেখ।          ১ + ২ + ৩ = ৬

(চ) জনসম্পদ উন্নয়নের উপাদান কয়টি? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি

উপায় লেখ। ১ + ৫ = ৬

(ছ)দূর্যোগ কাকে বলে? একটি বন্যা তোমাদের এলাকায় ধেয়ে আসছে। এত্রে তুমি এবং তোমার পরিবারের পাঁচটি করণীয় লেখ।             

১ + ৫ = ৬

(জ)জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্র কবে স্বীকৃতি দিয়েছে? মানবাধিকার প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষায় তোমার তিনটি করণীয় লেখ।          

১ + ২ + ৩ = ৬

(ঝ)নারী নির্যাতন বলতে কী বোঝ? এর দুটি কারণ ও দুটি কুফল উল্লেখ কর।২ + ২ + ২ = ৬

(ঞ)দেশপ্রেম কী? দেশপ্রেম প্রয়োজন কেন? একজন দেশপ্রেমিকের তিনটি বৈশিষ্ট্য লেখ।১ + ২ + ৩ = ৬