এপিবিএনের অভিযানে হেরোইনসহ ১০ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৪, ১৫:৩২

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে হেরোইনসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৭০০০ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ মে) টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে টঙ্গী থানায় হস্তান্তর করে এপিবিএনের সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- ইব্রাহিম (৩১), রিপন (২৫), মিজান (৩০), বায়েজিদ (২০), শহীদুল ইসলাম সিহাব (২০), নুরু হোসেন (৪২), তরিকুল ইসলাম (৪০), জীবন (২০), রাকিব (২৩) ও মোছা. আলো (৪০)।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির টঙ্গী পশ্চিম থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে ১ এপিবিএন এর দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

অভিযানে গ্র্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭০০০ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল আসামি হেলেনা বেগম (৪২) পলাতক রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- দীর্ঘদিন ধরে তারা হেরোইনসহ অন্যান্য মাদক গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

ইত্তেফাক/এবি