তথ্যপ্রযুক্তি ডেস্ক
রিসেন্ট একটি টেক রিপোর্টে জানা যায়, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তৈরি করতে পারে একটি মিনি এক্সবক্স গেমিং কনসোল। এই মিনি এক্সবক্সটির দাম হতে পারে মাত্র ৬০ ডলার, যা বাংলাদেশের কারেন্সিতে প্রায় ৫ হাজার ১০০ টাকার সমান। মাইক্রোসফট তাদের এই নতুন মিনি গেমিং কনসোল তৈরি করছে মূলত তাদের প্রজেক্ট এক্সক্লাউডের জন্য। মাইক্রোসফটের প্রজেক্ট এক্সক্লাউড মাইক্রোসফটের একটি চলতি প্রজেক্ট, যা মাইক্রোসফট গতবছর অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিল। গুগল স্ট্যাডিয়ার মতোই গেম স্ট্রিমিং সেক্টরে মাইক্রোসফটের পদক্ষেপ ছিলো এটি। গেম স্ট্রিমিং বা ক্লাউড গেমিং টেকনোলজি মূলত গেমারদের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে যাতে গেমাররা তাদের পছন্দের উচ্চাকাঙ্ক্ষিত গেমগুলো খেলার জন্য কখনো হার্ডওয়্যার লিমিটেশনের সম্মুখীন না হয়। যাইহোক, মাইক্রোসফটের ভাষ্যমতে, তাদের তৈরি এই মিনি এক্সবক্স ডিভাইসটি তারা এমনভাবে ডিজাইন করেছে যে, যাতে এটিকে সহজেই আগের যেকোনো এক্সবক্স কন্ট্রোলার এবং টেলিভিশনের সঙ্গে কানেক্ট করা যায়। তবে এই মিনি এক্সবক্সটির নিজের প্রোসেসিং পাওয়ার খুবই কম হবে। মিনিমাম প্রোসেসিং পাওয়ার কোনো ইস্যু হবে না, যেহেতু এই ডিভাইসটি মাইক্রোসফট এক্সক্লাউডের সাহায্যে গেম স্ট্রিম করবে। যেহেতু ন্যাটিভলি কোনো গেম রান করতে হচ্ছে না বা কোনো গেম কনটেন্ট লোকালি রেন্ডার করতে হচ্ছে না, তাই হাই অ্যান্ড হার্ডওয়্যারেরও দরকার হবে না। তবে এক্ষেত্রে খুবই ভালো ইন্টারনেট স্পিড এবং লেটেন্সির দরকার হবে।
মাইক্রোসফটের এই মিনি এক্সবক্স এখনো পর্যন্ত শুধুমাত্র একটি ডিভাইস লিক। মাইক্রোসফট এই ডিভাইসটির ব্যাপারে অফিসিয়ালি কিছুই ঘোষণা করেনি। তাই এই ডিভাইস সম্পর্কে অন্য কোনো ডিটেইলস এবং অন্যান্য স্পেসিফিকেশন কিছুই এখনো জানা যায়নি।
