বিনোদন রিপোর্ট
অভিনয়ের পাশাপাশি এখন সিনেমা প্রযোজনা নিয়েও ব্যস্ত শাকিব খান। ‘পাসওয়ার্ড’-এর সাথে তিনি ‘বীর’ শিরোনামে আরো একটি সিনেমার ঘোষণা দেন। সিনেমাটি পরিচালনা করবেন কাজী হায়াত্। সেখানেও অভিনয়ের কথা ছিল বুবলীর। তাছাড়া শাকিবের সঙ্গে ধারাবাহিকভাবেই অভিনয় করছেন তিনি। আর এই সিনেমায় তাঁর অভিনয়ের কথা শুরু থেকেই। কিন্তু হঠাত্ জানা যায়, সিনেমাটিতে বুবলীর জায়গায় অভিনয় করবেন অন্য কেউ। এমনটাই গুঞ্জন উঠেছে। তবে এই বিষয়ে জানেন না বুবলী। তাঁকে এখনো অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
বুবলী বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের কথা আমার সঙ্গেই তো অনেকদিন ধরে চলছে। সবকিছুই চূড়ান্ত ছিল। এই বিষয়ে আমিতো কিছুই জানি না। আমাকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি। তাই এ নিয়ে আমিও চূড়ান্ত কিছুই জানাতে পারছি না।’
চলতি বছরের শুরুতে ‘বীর’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এরপর নির্মাতা কাজী হায়াত্ হঠাত্ অসুস্থ হওয়ার কারণে শুটিং পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে চিকিত্সা শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। বর্তমানে সুস্থ আছেন তিনি।
