ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের নব সংযোজন টাইলস জগতের নতুন ব্র্যান্ড পিকাসোর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
ডিলার মিট ইভেন্ট অ্যান্ড ডিসকাভার পিকাসো শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুজ্জামান ভূঁইয়া।
পিকাসো উদ্বোধনের সময় রফিকুজ্জামান ভুইয়া পরিবেশবান্ধব পিকাসো ব্র্যান্ডটির নান্দনিক ডিজাইন ও এর গুণগত মান এর ওপর আলোকপাত করেন। এ ছাড়াও ডিলারদের উদ্দেশ্যে বলেন, ‘উন্মুক্ত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা সাফল্য অর্জনের চাবিকাঠি।’
আরও বক্তব্য দেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার সৈয়দ আলী আব্দুল্লাহ জামী। এ ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার আহমেদ মোনাব্বি, ডিরেক্টর সাদাদ রহমান এবং জেনারেল ম্যানেজার হামিদুর রহমান পাঠান।
পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং টপ পারফরমার ক্যাটাগরিতে ডিলারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনসহ আঁখি আলমগীর গান গান। র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
