উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ২

আপডেট : ০৫ মে ২০২৪, ২০:৩৪

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

রোববার (৫ মে) দুপুরে উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের সাব ব্লকের ই-৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটকরা হলেন—উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২৩) ও একই ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

আটক আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর এর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।    

ইত্তেফাক/ডিডি