বড় স্কোরের পথে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৫৮

চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৭৯ রানের ওপেনিং জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন। এরপর মারক্রাম আউট হয়ে যান ব্যক্তিগত ৩৪ রানে। দলীয় ১১৪ রানে ফিরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৫১ বল থেকে ৫২ রান করেন।

তৃতীয় উইকেট জুটিতে ফাফ ডু প্লেসিস ও র‌্যাশি ভ্যান দার দুসেন ব্যাট করছেন। দুসেন কিছুটা ধীরগতিতে চললেও প্লেসিস হাফসেঞ্চুরি করে চলছেন সামনের দিকে। ৩৫ ওভারের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেটে ২০৮ রান।   

টেবিলের নীচের দিকের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতলে লিগ পর্বে সেরা দল হবে অস্ট্রেলিয়া। লিগ পর্বে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে অসিরা। অপরদিকে সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার অর্জন ৫ পয়েন্ট। তারা আছে তালিকার অষ্টম স্থানে।

সমাপনী দিনে অপর ম্যাচে ভারত খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই সেমিফাইনালের লাইন আপ নির্ধারিত হবে। লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলটি নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানধারীরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।

ইত্তেফাক/কেআই