ঢাকা স্কুল অফ ইকনোমিকক্সের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান) উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের নতুন কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রোগ্রামের সহকারী অধ্যাপক রেহানা পারভীন।
প্রোগ্রামের সূচনা লগ্ন থেকে রেহানা পারভীন পাঠ দানের পাশাপাশি উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন।
দেশবরেণ্য অর্থনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. কাজী খলিকুজ্জমান আহমদ এর উদ্যোগে ঢাকা স্কুল অফ ইকনোমিকস পরিচালনা করছেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকনোমিকস উদ্যক্তা অর্থনীতি প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে অগ্ৰণী ভূমিকা পালন করে আসছে। এখানকার স্নাতকোত্তর, স্নাতক এবং পিজিডি কোর্সের অধীনে শিক্ষার্থীরা উদ্যোক্তা অর্থনীতির উপর শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করছে। তাদের অনেকেই সফল উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
