‘স্কুপ শিখতে’ গিয়ে আউট লিটন, চাপে বাংলাদেশ 

আপডেট : ০৭ মে ২০২৪, ১৬:১৩

পর পর টানা দুই বল স্কুপ মারার চেষ্টা করেন লিটন দাস। তবে দুই বলেই করেন মিস। এরপর তৃতীয় বলেও ফের স্কুপ মারতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এমন হাস্যকর আউট হয়েছেন লিটন। তার বিদায়ের পর আউট হয়েছেন নাজমুল হাসান শান্ত। এই দুই ব্যাটারের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ২২ রানে উইকেট বিলিয়ে দেন লিটন। ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।

এরপর ক্রিজে এসেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলীয় ২৯ রানে ৪ বলে ৬ রান করে রাজার বলে বোল্ড হন তিনি। দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

ইত্তেফাক/জেডএইচ