টাইগার বোলারদের বোলিং তোপে ধুঁকছে জিম্বাবুয়ে

আপডেট : ০৭ মে ২০২৪, ১৭:৪০

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে সিকান্দার রাজার দল।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জয়লর্ড গাম্বির উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ১৬ রানে ৮ বলে ৯ রান করে আউট হন তিনি। জিম্বাবুয়ের এই ওপেনারকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন।

এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান ব্রায়ান বেনেট। ৮ বলে ৫ রান করে তানজিম সাকিবের বলে আউট হন এই ব্যাটার। তার বিদায়ের পর আউট হন ক্রেইগ এরভাইন।

দলীয় ৩৩ রানে ৭ বলে ৭ রান করে আউট হন এরভাইন। শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। ৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।   

ইত্তেফাক/জেডএইচ