শতভাগ উত্সবভাতা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৫২

বেসরকারি শিক্ষকদের অনেক উন্নয়ন হয়েছে। শুধু একটা দিক ছাড়া। সেটা হচ্ছে উত্সবভাতা।  অনেক বছর ধরে বেসরকারি শিক্ষকগণ বেতন স্কেলের পঁচিশ ভাগ উত্সবভাতা পান। কয়েকবার জাতীয় পে-স্কেল করা হলেও বিষয়টি উপেক্ষিতই রয়ে গেছে। বেসরকারি স্কেল শতভাগ দেওয়া হচ্ছে কত বছর থেকে? ঠিক তখন থেকেই বেসরকারি শিক্ষকদের উত্সবভাতা শতভাগ হওয়া উচিত ছিল। আমরা বেসরকারি শিক্ষকরা সামনে ঈদুল আজহায় শতভাগ উত্সবভাতাপ্রাপ্তির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম