মহাদেও নদীর বাঁধে ধস

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২১:৫৯

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাদেও নদী সংরক্ষণ বাঁধ ধসে পড়েছে। উপজেলার সীমান্তবর্তী রংছাতী ইউনিয়নের চিকুনটুপ গ্রামের শতাধিক পরিবারের বসতঘর জমি পাহাড়ি মহাদেও নদীতে বিলীন হয়ে গেছে। এ বছর আবারও পাহাড়ি ঢলের কারণে নদী ভাঙনের আশঙ্কা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. আতাউল হক গনি জানান, পাহাড়ি ঢলের কারণে নদীভাঙনের আশঙ্কা রয়েছে। বিলীন হয়ে যেতে পারে বরুয়াকোনা বাজার, বিওপি ক্যাম্প, চিকুনটুপ গ্রামে ৩৫০ পরিবার বসতঘর জমি