টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে মাদ্রাসা ছাত্রীকে (৮) ধর্ষণের ঘটনায় শনিবার মামলা দায়ের করেছেন ওই শিশুর বাবা। মামলার আসামি হচ্ছে ধর্ষক মুদি দোকানদার নূর হোসেন মৃধা (৪৭)। এদিকে ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার পরই ধর্ষক নূর হোসেন মৃধা স্বপরিবারে পালিয়ে গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জুলাই দুপুরে উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের ঐ শিশু বাড়ির পাশে একটি মুদি দোকানে কিছু কিনতে যায়। এ সময় রাজ্জাক মৃধার ছেলে দোকানদার নূর হোসেন তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভ্যান রাখার গ্যারেজের পেছনে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে।
