চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সড়ক থেকে পলিথিন মোড়ানো ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে এক ব্যক্তিকে তল্লাশির জন্য দাঁড়াতে বলা হলে সে কালো পলিথিনের মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। এসময় প্যাকেটটি খুলে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
